• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

ভোলায় জিয়া পরিষদের কমিটি গঠন।। নুরনবী তালুকদার আহ্বায়ক আকবার হোসেন সদস্য সচিব

স্টাফ রিপোর্টার / ২১৮ বার ভিউ
আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার।।আলহাজ্ব মোঃ নুরনবী তালুকদার আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আকবার হোসেন কে সদস্য সচিব করে ভোলা জেলা জিয়া পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে।

ভোলা জেলার নয়া এ কমিটিতে ১ম যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছে দৌলতখান সরকারী কলেজ এর অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ হারুন অর রশিদ।

এ ছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছে ইলিশা ইসলামিয়া মডেল কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহাবুব আলম সোহাগ, ব্যাংকেরহাট কলেজের সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাজ্জাদ হোসেন, ভোলা বারের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন প্রিন্স, তৈয়বা খাতুন মডেল একাডেমির সিনিয়র শিক্ষক মোঃ কামরুল হাসান, এ্যাম্বুলেন্স মালিক সমিতির সভাপতি মিলন হাওলাদার, সাংবাদিক ইয়ামিন হাওলাদারসহ ৫১ সদস্য বিশিষ্ট কমিটি কেন্দ্রীয় মহাসচিব প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ