মোঃ সাইফুল ইসলাম আকাশ।।ভোলায় র্যাব-৮, সিপিএসসি, ভোলা ক্যাম্প কর্তৃক অভিযান পরিচালনা করে ভোলা জেলার সদর থানা এলাকা হতে দৌলতখান থানার আলোচিত মারাত্নক কাটা রক্তাক্ত জখম পূর্বক হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় ০১ নং পলাতক আসামী মোঃ জিয়ারুল (২৫), পিতা- নাজির মাঝি, সাং-মদনপুর, ০১ নং ওয়ার্ড কে সদর থানাধীন পরানগঞ্জ বাজার হতে ৪ঠা মার্চ বিকালে গ্রেফতার করা হয়।
উল্লেখিত মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের জন্য র্যাব ক্যাম্প, ভোলা এর নিকট অধিযাচনপত্র প্রদান করলে র্যাব ক্যাম্প, ভোলার র্যাব সদস্যরা ঘটনার সহিত জড়িত এজাহারনামীয় ০১নং আসামীর অবস্থান সনাক্তপূর্বক তাকে গ্রেফতার করে বলে জানান ভোলা র্যাব ৮ দায়িত্বরত ক্যাম্প কমান্ডার।
তিনি আরো বলেন,উক্ত আসামীকে পরবর্তী কার্যক্রম গ্রহণের নিমিত্তে দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।