২২ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় ভোলা চিলি চাইনিজ এন্ড রেস্টুরেন্টে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম আকাশের সঞ্চালনায় ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি রিপন শানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে এক মিনিটে নীরবতা পালন করা হয় অভিষেক অনুষ্ঠানে।

এরপর আলোচনা সভায় ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিটিভির সাবেক ভোলা জেলা প্রতিনিধি এম এ তাহের, দৈনিক আমাদের বাংলার ভোলা জেলা প্রতিনিধি ও ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রনি, ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি কবি নীহার মোশারফ,দৈনিক আজকের দর্পণের ভোলা জেলা প্রতিনিধি আশরাফুল অলম সজীব, দৈনিক আলোকিত বরিশালের বোরহানউদ্দিন প্রতিনিধি ও সহ-সভাপতি হেলাল উদ্দিন নয়ন,কবি মোঃ মহিউদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মিজান পাটোয়ারী, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোসলেউদ্দিন মুরাদ, কোষাধ্যক্ষ মিজান হাওলাদার,দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি ও প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইস্রাফিল নাঈম, তথ্য ও গবেষণা সম্পাদক ও দৈনিক ক্যাম্পাস টাইম প্রতিনধি এসএম মামুন হোসাইন, নির্বাহী সদস্য মোঃ আখতার হোসেন, সদস্য আবদুল মান্নান তামিম,দৈনিক আমার সংবাদ প্রতিনিধি ইলিয়াছ সানি,দৈনিক কালবেলা প্রতিনিধি আব্দুল মান্নান তামিম,জাকির হোসেন জুয়েল প্রমুখ। এর আগে ঐদিন বিকাল তিনটায় ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আজাদ জাহানের সাথে মতবিনিময় সভা করেন ভোলা দক্ষিণ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, ভোলা দক্ষিণ প্রেসক্লাবের যে কোন প্রয়োজনে আমি পাশে রয়েছি,সাংবাদিকরা গণমানুষের কথা বলে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। এ সময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য ভোলা দক্ষিণ প্রেসক্লাবের সদস্যবৃন্দদের আহ্বান জানান।