আশরাফুল আলম সজিব।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বিএনপির প্রার্থী স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীরবিক্রম–এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন স্থানীয় বিএনপির নেতারা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আজিজের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন লালমোহন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন—লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক সোহেল আজিজ শাহিন, পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল।পাটোয়ারীসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বলেন, ভোলা-৩ আসনের জনগণ সবসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ছয়বারের সংসদ সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদের প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন। আমরা আশাবাদী, এবারের নির্বাচনে জনগণ তাদের ভোটের মাধ্যমে মেজর হাফিজকে পুনরায় বিজয়ী করবেন এবং এ আসনে উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে।