• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

মনপুরা উপকূল ২৪ ঘণ্টার বিদ্যুৎ সুবিধার পথে, অন্ধকার থেকে আলোর যুগে পদার্পণ দ্বীপবাসীর

ডেস্ক নিউজ / ১৫১ বার ভিউ
আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ডেস্ক নিউজ।।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভোলার দ্বীপ উপজেলা মনপুরা অবশেষে যুক্ত হতে যাচ্ছে জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে। বছরের পর বছর বিদ্যুৎ সংকটে ভোগা এ উপকূলের মানুষ এতদিন দিনে-রাতে তিন ঘণ্টার বেশি বিদ্যুৎ পেত না। এবার সেই অন্ধকার যুগের অবসান ঘটিয়ে আলোকিত হতে যাচ্ছে মনপুরা।


শুক্রবার সকালে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব নূর আহমদ এবং অতিরিক্ত সচিব (নবায়নযোগ্য জ্বালানি) কে. এম. আলী রেজা নেতৃত্বে বিদ্যুৎ বিভাগের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মনপুরা সফর করেন।
সফর শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির সভাপতিত্বে স্থানীয় রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা।
সভায় অতিরিক্ত সচিব নূর আহমদ বলেন, মনপুরাকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সুবিধার আওতায় আনতে দুইটি টেকনিক্যাল রুট বিবেচনায় আছে—একটি তজুমুদ্দিন উপজেলা থেকে চরকলাতলী হয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে মনপুরায় সংযোগ স্থাপন, অপরটি চরফ্যাশন থেকে নদীর তলদেশ দিয়ে সরাসরি সংযোগ।
অন্যদিকে অতিরিক্ত সচিব কে. এম. আলী রেজা জানান, সাবমেরিন ক্যাবলের পাশাপাশি নবায়নযোগ্য শক্তি ব্যবহারের পরিকল্পনাও রয়েছে, যাতে প্রাকৃতিক দুর্যোগেও মনপুরার মানুষ অন্ধকারে না থাকে।
সভায় বক্তারা মনপুরাকে দ্রুত জাতীয় গ্রিডের আওতায় আনার দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, মনপুরা জামায়াতে ইসলামী আমীর মাও. আমীমুল ইহসান জসীম, মনোয়ারা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, প্রেসক্লাব সভাপতি অহিদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়া প্রতিনিধি দলে ছিলেন ওজোপাডিকো-এর ব্যবস্থাপনা পরিচালক শেখ জাকিরুজ্জামান, নির্বাহী পরিচালক প্রকৌশলী রোকনুজ্জামান, পরিচালক মনিরুজ্জামান, মো. আবদুল আজিজ, উপসচিব মুহাম্মদ আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী নূর মোহাম্মদ ও সিনিয়র সহকারী সচিব হাসান সাদী।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ