• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

তজুমদ্দিন উপজেলার চর জহিরউদ্দিনে গভীর রাতে বজ্রপাতে ৯ রাখাল আহত

এইচ এম হাছনাইন / ১৮৪ বার ভিউ
আপডেট : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

ভোলার তজুমদ্দিনের চরে গভীর রাতে বজ্রপাতে ৯ জন রাখাল আহত হয়েছে। প্রতিবেশীরা অজ্ঞান অবস্থায় আহতদের উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন। ডাক্তার জানিয়েছেন আহতরা ঝুকি মুক্ত হয়েছে।

সোমবার (১৯) আগস্ট গভীর রাতে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরজহিরউদ্দিনের সোনাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

বজ্রপাতে আহত সালাউদ্দিন জানান, চরজহিরউদ্দিনের জাকিরের মহিষের বাতানে আমরা ১০/১৫ জন রাখাল দিন শেষে টং ঘরে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে আকস্মিক বজ্রপাতের ধমকে আমরা ৯ (নয়) জন অজ্ঞান হয়ে যাই। বাতানে মালিক জাকির সহ পাশে থাকা লোকজন আমাদেরকে ট্রলার যোগে হাসপাতালে নিয়ে আসেন। এরপর সকালে আমাদের জ্ঞান ফিরে আসে। আহতরা হলো- মনির (৩০),আবুল বাসার (৪০), সালাউদ্দিন (৩৫),আবু তাহের (৬০), দ্বীন ইসলাম (৪৫), হৃদয় (২০), ফাহিম (১৮), কামালউদ্দিন(৪০)।

পরে আহতদের উদ্ধার করে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তজুমদ্দিন হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ শাহ পারভিন জানান, বজ্রপাতে আহত হয়ে যারা হাসপাতালে এসেছেন, তারা আশংকা মুক্ত হয়েছেন। আহত ৩ জন চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। ৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ