স্টাফ রিপোর্টার।।
ভোলায় সাংবাদিকদের সম্মানে আজ বুধবার (১৯ মার্চ) জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছে। ভোলা প্রেসক্লাব মিলনায়তনে দলের মিডিয়া সম্পাদক মো: আমির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ জাকির হোসেন,বিশেষ অতিথির বক্তব্য দেন-দলের নায়েবে আমির মাওলানা মো; নজরুল ইসলাম,জেলা সম্পাদক মাওলানা হারুন অর রশিদ। সিনিয়র সাংবাদিক আল-আমিন শাহরিয়ার,(বাসস) আফজাল হোসেন,(এনটিভি) উমর ফারুক (কালবেলা) দৈনিক ভোলার বাণী সম্পাদক মাকসুদুর রহমান,মনিরুল ইসলাম (মানবজমিন) এবং ইউনুস শরীফ
(আমার দেশ) প্রমূখ।
ইফতার অনুষ্ঠানে জেলার শতাধিক গণমাধ্যমকর্মী অংশ নেন।