• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রীর সহধর্মিণী আনোয়ার আহমেদ আনুর ইন্তেকাল

বিশেষ প্রতিনিধি।। / ১৩৪ বার ভিউ
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি, ভোলার কাগজ।। বাংলাদেশ সরকারের সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ আলহাজ্ব তোফায়েল আহমেদের সহধর্মিণী আনোয়ার আহমেদ আনু ঢাকা স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে ভোলা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম রনির স্বাক্ষরিত এক শোক বার্তায় জানানো হয় যে, মরহুমার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিবেদিতপ্রাণ ও মানবিক গুণাবলির অধিকারী ব্যক্তিত্বকে হারালো। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ