• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

ভোলা সদর উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চান রেহানার ফেরদৌস

বিশেষ প্রতিনিধি / ৩৮৮ বার ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

আসন্ন উপজেলা  নির্বাচনে ভোলা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হতে চান রেহানার ফেরদৌস। জানা গেছে, রেহানা ফেরদৌস বাংলাবাজার ফাতেমা খানম কলেজের বাংলা বিষয়ক প্রভাষক ও যুব মহিলা লীগের যুগ্ন-আহবায়ক এবং জেলা মহিলা ক্রিয়া সংস্থার সদস্য ও শিল্পকলা একাডেমির প্রশিক্ষক এছাড়াও সাংস্কৃতিক অঙ্গনে বেশ পরিচিতি মুখ। গত পৌরসভা নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এলাকার নারীদের অধিকার আদায়ের যে কোনো কর্মসূচিতে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী রেহানার ফেরদৌস ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগ, উঠান বৈঠকসহ নানা প্রচারণা চালাচ্ছেন। তিনি জানান, আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। সব সময় চিন্তা দলের জন্য কাজ করার। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা নতুনদের নেতৃত্বে নিয়ে আসছেন। তাই আমি নির্বাচনে জয়ী হলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশ রূপান্তর করতে চাই।

শেয়ার করুন:


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

সার্চ করুন


ক্যাটাগরি


আর্কাইভ